বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ইরানে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা

    ইরানে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন স্থাপনায় তৃতীয় দফায় রাতভর সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি আইআরজিসির হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুম গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

    এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন বাহিনী। তবে অভিযানের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

    এদিকে ইরান জানিয়েছে, অনুমোদনবিহীন রুট ব্যবহার করে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। এরপর সতর্কতামূলক গুলি ছোড়া হয় এবং প্রণালিতে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।

    আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে এবং যেকোনো নতুন পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

    অন্যদিকে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত বাতিলের ঘোষণা দিলেও কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এর প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ