বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ইরানের প্রতিশোধের হুমকি, ১৩ বিদেশি নেতার নামের তালিকা প্রকাশ

    ইরানের প্রতিশোধের হুমকি, ১৩ বিদেশি নেতার নামের তালিকা প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। খামেনি ও যুদ্ধে নিহত ইরানিদের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মোজতবা খামেনির এই বক্তব্যের পর ইরানের সংবাদমাধ্যম হামশাহরি ১৩ জন বিদেশি নেতার একটি তালিকা প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে এসব নেতার নাম রয়েছে।

    প্রকাশিত তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    এছাড়া তালিকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেদরিখ মার্জ, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের নামও রয়েছে।

    হামশাহরির অনলাইন সংস্করণে তালিকাটি প্রকাশ করা হলেও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রকাশিত মুদ্রিত সংস্করণে এ তালিকা দেখা যায়নি।

    ইরানের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান

    এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালানোর ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে সৌদি আরব।

    সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) নীতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের মূলনীতির লঙ্ঘন।

    বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলার কারণে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচল হুমকির মুখে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    সর্বশেষ হামলায় সৌদি আরব সরাসরি লক্ষ্যবস্তু না হলেও এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানি হামলায় দেশটির একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালায়।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ