শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুই নারী মানেই প্রতিযোগিতা? একসঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন জয়া-চূর্ণী

    দুই নারী মানেই প্রতিযোগিতা? একসঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন জয়া-চূর্ণী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একই কর্মক্ষেত্রে দুই নারী থাকলেই প্রতিযোগিতা, দ্বন্দ্ব কিংবা রেষারেষি তৈরি হয়—এমন প্রচলিত ধারণাকে একেবারেই মানতে নারাজ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান। তাদের মতে, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং ভালো সম্পর্কই একটি কাজকে আরও সফল করে তোলে।

    সম্প্রতি মুক্তি পেয়েছে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিতে দুজনের চরিত্রের মধ্যে জটিল সম্পর্ক থাকলেও বাস্তবে তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতার কথাই জানিয়েছেন।

    জয়া আহসান বলেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একাধিক কাজের অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি মনে করেন, বর্তমান সময়ে সিনেমা আর নারী বা পুরুষকেন্দ্রিক নয়; বরং গল্প ও চরিত্রকেন্দ্রিক। তাই একই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র থাকলেও পারস্পরিক প্রতিযোগিতার কোনো প্রয়োজন পড়ে না।

    অন্যদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেন, একজন অভিনেতার দায়িত্ব হলো নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলা। সহশিল্পীর সাফল্যকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে না দেখে গল্পের প্রয়োজন হিসেবে গ্রহণ করাই পেশাদারিত্বের পরিচয়।

    তিনি আরও জানান, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ সিনেমার সময় থেকেই জয়া আহসানের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয়। সেই ছবিতে জয়ার চরিত্রের পোশাক, সাজসজ্জা ও লুক তৈরিতেও তিনি কাজ করেছিলেন। সেখান থেকেই দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে।

    চূর্ণীর ভাষায়, একটি চরিত্রকে সফলভাবে উপস্থাপন করতে হলে শিল্পীর প্রতি ভালোবাসা ও যত্ন থাকা জরুরি। সেই অনুভূতি থেকেই জয়ার চরিত্রকে পর্দায় উপস্থাপনে তিনি সহযোগিতা করেছিলেন।

    দুই অভিনেত্রীর মতে, সমাজে অনেক সময় নারীদের মধ্যে অকারণ প্রতিদ্বন্দ্বিতার ধারণা তৈরি করা হয়। বাস্তবে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও বোঝাপড়াই সুস্থ সম্পর্কের ভিত্তি।

    উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন। সিনেমাটি ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন