বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ফারইস্ট নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি, সতর্ক করল ডিএসই

    ফারইস্ট নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি, সতর্ক করল ডিএসই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। এ অবস্থায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

    সোমবার (১৩ জুলাই) ডিএসই তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। জবাবে ফারইস্ট নিটিং জানিয়েছে, শেয়ারদর বাড়ার মতো কোনো অপ্রকাশিত বা মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

    ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৪ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭ টাকা ১০ পয়সা। এক মাসেরও কম সময়ে তা বেড়ে ২৩ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দাম প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    অন্যদিকে কোম্পানিটির আর্থিক চিত্র তেমন আশাব্যঞ্জক নয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা।

    ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট নিটিংয়ের পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩২ দশমিক ৮০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

    ডিএসই জানিয়েছে, কোম্পানির আর্থিক অবস্থা ও ঘোষিত তথ্য বিবেচনায় বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ