বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ইরান যুদ্ধ অবসান নিয়ে গোলকধাঁধায় ট্রাম্প: ২৪ ঘণ্টাতেই পাল্টাল মেগা পরিকল্পনা!

    ইরান যুদ্ধ অবসান নিয়ে গোলকধাঁধায় ট্রাম্প: ২৪ ঘণ্টাতেই পাল্টাল মেগা পরিকল্পনা!
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালিতে চলাচলকারী সব ধরনের পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার মাত্র একদিন পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি।

    সোমবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ হারে শুল্ক পরিশোধের ঘোষণা দেন। ওই ঘোষণায় বলা হয়, এই শুল্ক কেবল বাণিজ্যিক জাহাজের জন্য নয়, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    তবে ২৪ ঘণ্টা না পেরোতেই অবস্থান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন প্রস্তাবে তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের যেসব মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিতে সই করবে, তাদের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

    আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে শুল্ক আরোপের মতো বড় সিদ্ধান্ত থেকে এত দ্রুত সরে আসা ট্রাম্প প্রশাসনের কৌশলগত চাপেরই ইঙ্গিত বহন করে। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটন কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছে না বলেই ধারণা করছেন তারা।

    চার মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি শান্তি আলোচনার পথও উন্মুক্ত হয়েছিল।

    তবে একাধিক দফা আলোচনা হলেও এখনো স্থায়ী সমাধানের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এতে বিশ্ববাণিজ্য ও তেল সরবরাহ ব্যবস্থায় নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও জোরালো হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ