শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘আবার একটা বিয়া করব’—আর্জেন্টিনার জয়ে পরীমনির ঘোষণা

    ‘আবার একটা বিয়া করব’—আর্জেন্টিনার জয়ে পরীমনির ঘোষণা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফুটবারের উন্মাদনায় মেতেছেন কোটি কোটি সমর্থকের মতো দেশের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে এবার ভক্তদের চমকে দেওয়া এক ঘোষণা দিয়েছেন তিনি।

    বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে আর্জেন্টিনা। দলের এই সাফল্যের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন পরীমনি।

    পোস্টে তিনি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল!” স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন তিনি।

    পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার পড়ে। তবে পোস্টটির মন্তব্যের সুযোগ (কমেন্ট) বন্ধ রাখেন এই অভিনেত্রী।

    পরীমনি বরাবরই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন ম্যাচ নিয়েও সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তাকে।

    তার নতুন এই ঘোষণাটি ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। যদিও এটি নিছক আনন্দ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ নাকি বাস্তব কোনো সিদ্ধান্ত—সে বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন