বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • দারখোভিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ তেহরানের

    দারখোভিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ তেহরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) জানিয়েছে, রোববার (১৯ জুলাই) ভোরে এই হামলার ঘটনা ঘটে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন বাহিনী দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলাকে ‘আগ্রাসী’ ও ‘অবৈধ’ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

    এইওআই জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে খুজেস্তান প্রদেশে অবস্থিত নির্মাণাধীন স্থাপনাটিতে হামলা চালানো হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও কারিগরি মূল্যায়ন চালিয়ে যাচ্ছে।

    ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। ইরানের দাবি, চলমান সামরিক উত্তেজনার মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

    উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধের জেরে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।


    সূূত্র: এএফপি, আনাদোলু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ