শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্পেনের শিরোপায় থেমে গেল পরীমণির বিয়ের পরিকল্পনা!

    স্পেনের শিরোপায় থেমে গেল পরীমণির বিয়ের পরিকল্পনা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনায় উঠে এসেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির একটি ফেসবুক পোস্ট। প্রিয় দলের পরাজয়ের পর তিনি ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

    বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কী। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ পোস্টটির সঙ্গে তিনি দুঃখ ও ভালোবাসার ইমোজিও যুক্ত করেন।

    এর আগে সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণাই ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর নতুন করে আলোচনায় আসে।

    ফুটবলপ্রেমী হিসেবে পরীমণি দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক। তাই দলের হার তাকে হতাশ করেছে বলেই ধারণা করছেন ভক্তরা। তার সর্বশেষ পোস্টও মূলত সেই আবেগেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

    ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। বিয়ে, সংসার ও বিচ্ছেদ নিয়ে নানা সময়ে আলোচনা তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও মতামত প্রকাশ করে থাকেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন