বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯০ ডলার ছাড়াল

    মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯০ ডলার ছাড়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে অনিশ্চয়তার প্রভাবেই ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের গণ্ডি অতিক্রম করেছে।

    সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪১ মিনিটের বাজারদরে সেপ্টেম্বর ডেলিভারির ব্রেন্ট ক্রুডের মূল্য ২ দশমিক ০৯ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলার। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ মূল্য।

    একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৭১ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে পৌঁছায়, যা ১২ জুনের পর সর্বোচ্চ।

    বিশ্লেষকদের মতে, গত সপ্তাহেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ১৫ শতাংশের বেশি বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এটি অন্যতম বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।

    বাজারে এই ঊর্ধ্বগতির প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

    বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

    বিশ্লেষকদের সতর্কবার্তা, যদি সংঘাত আরও বিস্তৃত হয় বা হরমুজ প্রণালিতে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারের পাশাপাশি পরিবহন ব্যয় ও মূল্যস্ফীতিতেও পড়তে পারে।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ