বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • বৈষম্যের অভিযোগে কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

    বৈষম্যের অভিযোগে কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কানাডা দীর্ঘদিন ধরে ‘অসম বাণিজ্যিক আচরণ’ করে আসছে। সেই প্রেক্ষাপটেই নতুন এই শুল্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্যপণ্য ও শিল্পপণ্য এই শুল্কের আওতায় পড়বে।

    তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ, মাছসহ কানাডার কয়েকটি প্রধান রপ্তানি পণ্যকে নতুন শুল্কের বাইরে রাখা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রশাসন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তি (USMCA)-এর আওতায় থাকুক বা না থাকুক, তালিকাভুক্ত সব পণ্যের ক্ষেত্রেই এই নতুন শুল্ক প্রযোজ্য হবে।

    বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত উত্তর আমেরিকার দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

    এদিকে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত।

    কার্নি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র USMCA চুক্তির নীতিমালা লঙ্ঘন করে একতরফাভাবে ধারাবাহিক শুল্ক আরোপের পথে হাঁটছে। তার ভাষায়, নতুন এই সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ শুধু বাণিজ্যিক সম্পর্ককেই নয়, কানাডার সার্বভৌমত্বের প্রতিও হুমকি তৈরি করছে।

    নতুন শুল্ক কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং উত্তর আমেরিকার অর্থনৈতিক ভারসাম্যে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ