বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সুরের মঞ্চে ঝড় তুলতে ঢাকায় আতিফ আসলাম

সুরের মঞ্চে ঝড় তুলতে ঢাকায় আতিফ আসলাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান পাকিস্তানি এই গায়ক। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’।

কনসার্টটি পিছিয়ে যাওয়া বা বাতিল হওয়ার বিষয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্য সত্য নয় বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকর্পোরেশন’।

আয়োজকরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই কনসার্ট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ভেন্যুর প্রস্তুতিও শেষ হয়েছে।

এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিনিধিরা জানান, আতিফ আসলামের ঢাকা সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। দর্শকরা নির্ধারিত দিনেই সরাসরি মঞ্চে তার জনপ্রিয় গান উপভোগ করতে পারবেন।

আয়োজকরা আরও জানান, এর আগে শেষ মুহূর্তে একটি বড় কনসার্ট বাতিল হওয়ায় নানা ধরনের প্রশাসনিক ও ব্যবসায়িক জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই বিস্তারিত পরিকল্পনা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তাদের আশা, এবার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই সফলভাবে আয়োজন সম্পন্ন হবে এবং দর্শকরা আতিফ আসলামের বিশেষ পরিবেশনা উপভোগ করতে পারবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন