বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ঘিরে সংসদে নতুন সংকট

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ঘিরে সংসদে নতুন সংকট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত সংসদের কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। বৃহস্পতিবার (২৩ জুলাই) কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল এ ঘোষণা দেন।

    তিনি জানান, এ সিদ্ধান্ত লোকসভার স্পিকার ওম বিড়লাকে জানানো হয়েছে। তার দাবি, আম আদমি পার্টি (এএপি) ও ডিএমকে ছাড়া অধিকাংশ বিরোধী দল এই অবস্থানের সঙ্গে একমত হয়েছে।

    মেডিকেল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বিরোধীদের এই সিদ্ধান্ত সামনে এসেছে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

    তবে সরকার জানিয়েছে, নীট ইস্যু নিয়ে সংসদে আলোচনায় তারা প্রস্তুত। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজ্জু বলেন, সরকার নীট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আগ্রহী।

    এদিকে বৃহস্পতিবার সংসদ প্রাঙ্গণে বিরোধী এমপিদের বিক্ষোভের পর বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন বিরোধী দলগুলোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসসহ বিরোধীরা সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে।

    নীতিন নবীন বলেন, বিরোধীরা যদি সংসদে আলোচনায় অংশ নেয়, তাহলে তাদের অবস্থান দেশের মানুষ ও যুবসমাজের সামনে স্পষ্ট হয়ে যাবে। তিনি বিরোধী দলগুলোকে নীটসহ শিক্ষার্থী ও যুবসমাজ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে খোলামেলা আলোচনার আহ্বান জানান।

    তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করে বলেন, বিরোধী শিবিরের রাজনৈতিক ইতিহাস হলো সংসদীয় বিতর্ক এড়িয়ে যাওয়ার ইতিহাস।

    নীট ভারতের মেডিকেল শিক্ষায় ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার স্বচ্ছতা ও ফলাফল নিয়ে অভিযোগের কারণে বিষয়টি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

    শিক্ষার্থী, অভিভাবক ও বিরোধী দলগুলো এ ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করছে। অন্যদিকে সরকার তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। নীট ইস্যুকে ঘিরে ভারতের রাজনীতিতে এখন সরকার ও বিরোধীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ