বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে

    দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি আর্থিক প্রতিষ্ঠান—ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফআইএল), ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (বিডি ফাইন্যান্স)—২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের বছরের তুলনায় উন্নত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ও আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    এনএইচএফআইএল

    এপ্রিল-জুন প্রান্তিকে এনএইচএফআইএলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের সমান। তবে চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৪৩ পয়সায়, যেখানে আগের বছর ছিল ৪১ পয়সা।

    জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে ১৪ টাকা ৯৪ পয়সা হয়েছে, যা এক বছর আগে ছিল ৫ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা।

    প্রতিষ্ঠানটির মতে, গ্রাহকের আমানত বৃদ্ধি পাওয়ায় পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে এই উন্নতি হয়েছে।

    ইউনাইটেড ফাইন্যান্স

    ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়ে ২৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। বছরের প্রথম ছয় মাসে ইপিএস ২৭ পয়সায় উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৭ পয়সা।

    তবে পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৪ টাকা ৩ পয়সায় নেমেছে, যা আগের বছর ঋণাত্মক ৫১ পয়সা ছিল। ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ১৭ টাকা ১৭ পয়সা।

    ডিবিএইচ

    চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স (ডিবিএইচ)। এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়ে ১ টাকা ৭৮ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১ টাকা ৩০ পয়সা। প্রথম ছয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সায়।

    শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়ে ৫০ টাকা ৭৯ পয়সায় পৌঁছেছে। যদিও পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৬ টাকা ৮৫ পয়সা হয়েছে।

    কোম্পানির ভাষ্য, জুন মাসে শেয়ারবাজারের পুনরুদ্ধারের কারণে প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার বিনিয়োগ অবচয় সংরক্ষণ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঋণ ও অগ্রিমের বিপরীতে কম প্রভিশন রাখার প্রয়োজন হওয়ায় মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    বিডি ফাইন্যান্স

    বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের (বিডি ফাইন্যান্স) দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ১২ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৭ পয়সা। বছরের প্রথম ছয় মাসে সমন্বিত ইপিএস ২৩ পয়সায় উন্নীত হয়েছে, যেখানে আগের বছর ছিল ১২ পয়সা।

    সমন্বিত পরিচালন নগদ প্রবাহও আগের বছরের তুলনায় উন্নত হয়েছে। ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ঋণাত্মক ২৮ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরের তুলনায় কিছুটা উন্নত।

    কোম্পানিটি জানিয়েছে, সিকিউরিটিজে বিনিয়োগ থেকে মূলধনী মুনাফা বৃদ্ধি এবং ঋণ, লিজ ও বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত প্রভিশন প্রত্যাহারের কারণে মুনাফা বেড়েছে। একই সঙ্গে নিট আমানত প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

    ডিএসইতে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানই চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় উন্নত পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে মুনাফা বৃদ্ধি, নগদ প্রবাহের উন্নতি এবং সম্পদমূল্যের ইতিবাচক পরিবর্তন আর্থিক খাতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ