বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • অভিনয়ের পাশাপাশি ব্যাংকার তমা মির্জা

    অভিনয়ের পাশাপাশি ব্যাংকার তমা মির্জা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি।

    নতুন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন জানিয়ে তমা মির্জা বলেন, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’

    ব্যাংকের নতুন দায়িত্ব নেওয়ায় অভিনয়ে কি অনিয়মিত হয়ে পড়বেন—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, নতুন পেশার সঙ্গে অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।

    তমা মির্জা বলেন, ‘নতুন এই পেশার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অভিনয় আমার প্রথম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। এখানেই আছি এবং থাকব। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের বিষয়ে বেশ আন্তরিক।’

    অভিনয়ের ব্যস্ততাও ধরে রাখছেন তমা মির্জা। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান তিনি। এবার নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই অভিনেত্রী।

    আগস্টের শেষ দিকে ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার।

    নতুন সিনেমাটি নিয়ে তমা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, “দাগি”-এর পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে।’

    ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা মির্জা। এরপর সময়ের সঙ্গে অভিনয়ের ধরন ও চরিত্র নির্বাচনে পরিবর্তন এনেছেন তিনি।

    ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’সহ বিভিন্ন সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় পরিসরকে আরও বিস্তৃত করেছেন এই অভিনেত্রী।

    ব্যাংকের চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার পরিকল্পনায় তমা মির্জার নতুন পথচলা তাই পেশাগত জীবনে যুক্ত করেছে আরেকটি পরিচয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন