বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • 'সালমান ক্যামেরার দিকে তাকালেই ম্যাজিক ঘটে’, মুগ্ধ ‘৭ ডগস’ পরিচালক

    'সালমান ক্যামেরার দিকে তাকালেই ম্যাজিক ঘটে’, মুগ্ধ ‘৭ ডগস’ পরিচালক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার ‘৭ ডগস’ মুক্তির অপেক্ষায়। আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত ছবিটি। আরবি ভাষার এই সিনেমায় বলিউড তারকা সালমান খান ও সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

    মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ ছবিটিতে সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। অভিনেতার অভিনয় ও তারকাসুলভ উপস্থিতির প্রশংসায় পঞ্চমুখ তারা।

    পরিচালক আদিল বলেন, সেটে সালমানের উপস্থিতি তাকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দিয়েছে। তার মতে, উইল স্মিথের মতো সালমানের মধ্যেও রয়েছে সহজাত তারকাসুলভ গুণ। ক্যামেরা তার দিকে তাক করলেই যেন মুহূর্তটি অন্যরকম হয়ে ওঠে।

    আদিলের ভাষ্য, কোনো দৃশ্যের প্রয়োজন খুব দ্রুত বুঝে ফেলতে পারেন সালমান। পরিচালকের নির্দেশনা অনুযায়ী দৃশ্যটি নিখুঁতভাবে করার পরও নিজের অভিনয় দিয়ে তাতে নতুন মাত্রা যোগ করেন তিনি। এ অভিজ্ঞতাকে অনেকটা চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অভিনয় শেখার সুযোগের সঙ্গে তুলনা করেছেন আদিল।

    বিলাল ফালাহর অভিজ্ঞতাও একই রকম। তিনি জানান, শুটিংয়ের সময় সালমান অনেক ক্ষেত্রে সংলাপে নিজের মতো করে এক-দুটি কথা যোগ করতেন। সম্পাদনার সময় দেখা যেত, সেই ছোট সংযোজনই দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

    বিলালের মতে, খুব ছোট একটি মুহূর্তকেও দর্শকের মনে রাখার মতো করে তোলার বিশেষ ক্ষমতা রয়েছে সালমানের।

    প্রায় ৪ কোটি ডলার বাজেটের ‘৭ ডগস’ আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে নির্মিত হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াধে ছবিটির বড় অংশের শুটিং হয়েছে। সিনেমাটিতে অ্যাকশন, স্টান্ট ও বিস্ফোরণের দৃশ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    ছবিটির অন্যতম বড় আকর্ষণ একটি বিশাল বিস্ফোরণের দৃশ্য। নির্মাতাদের দাবি, এই বিস্ফোরণ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

    সালমান খান, সঞ্জয় দত্ত ও মনিকা বেলুচ্চির মতো তারকাদের উপস্থিতির পাশাপাশি বড় বাজেটের অ্যাকশন দৃশ্য ও রেকর্ড গড়া বিস্ফোরণের কারণে মুক্তির আগেই ‘৭ ডগস’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন