বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বাবার পরিচয় লুকিয়ে অডিশনে যেতেন বিবেক, ফাঁস হলো দুই বছরের সংগ্রামের গল্প

    বাবার পরিচয় লুকিয়ে অডিশনে যেতেন বিবেক, ফাঁস হলো দুই বছরের সংগ্রামের গল্প
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে পা রাখার শুরুর সময়টা মোটেও সহজ ছিল না অভিনেতা বিবেক ওবেরয়ের জন্য। পরিচিত অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে হওয়া সত্ত্বেও বাবার পরিচয়ের সুবিধা নিতে চাননি তিনি। বরং নিজের যোগ্যতায় বলিউডে জায়গা করে নিতে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে তাঁকে। ২০২২ সালের এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা জানিয়েছিলেন বিবেক।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেকের বাবা সুরেশ ওবেরয়ও ছেলের ক্যারিয়ারের শুরুর দিনের কথা স্মরণ করেছেন। তিনি জানান, ছেলেকে অভিনয়ের সুযোগ করে দিতে তাঁকেও নতুন করে সংগ্রামে নামতে হয়েছিল।

    সুরেশের ভাষায়, ‘ওর জন্য আবার সংগ্রাম করতে হয়েছিল। দরজায় দরজায় ঘুরেছি। আগে যেমন একটা সময়ে নিজের ছবি নিয়ে ঘুরেছি। পরে বিবেকের ছবি নিয়েও ঘুরতাম।’

    রামগোপাল বর্মার নজরে যেভাবে বিবেক

    সেই সময় পরিচালক রামগোপাল বর্মার সঙ্গে কাজ করছিলেন সুরেশ ওবেরয়। ‘কোম্পানি’ ছবির জন্য তখন নতুন মুখ খুঁজছিলেন রামগোপাল। সুরেশের কাছ থেকে বিবেকের অভিনয়ের একটি টেপ দেখতে চান তিনি।

    এরপর বিবেকের অভিনয় দেখার জন্য তাঁদের বাড়িতে যান পরিচালক। অভিনয় দেখে মুগ্ধ হন রামগোপাল বর্মা। শেষ পর্যন্ত ২০০২ সালের ‘কোম্পানি’ ছবিতে গ্যাংস্টার চন্দ্রকান্ত নাগরের চরিত্রে বিবেককে সুযোগ দেন তিনি।

    ছবিটিতে অজয় দেবগন, মোহনলাল, মনীষা কৈরালা ও অন্তরা মালীসহ আরও অনেকে অভিনয় করেন। মুক্তির পর বিবেকের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এরপর ‘সাথিয়া’সহ একাধিক ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

    বাবার পদবি ব্যবহার করতেন না

    ২০২২ সালে নিজের ক্যারিয়ারের শুরুর প্রায় দুই বছরের সংগ্রামের কথা বলতে গিয়ে বিবেক জানিয়েছিলেন, অডিশনে যাওয়ার সময় তিনি ইচ্ছাকৃতভাবে ‘ওবেরয়’ পদবি ব্যবহার করতেন না। বাবার পরিচয়ের প্রভাব থেকে নিজেকে দূরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

    বিবেক জানিয়েছিলেন, তিনি ‘বিবেক আনন্দ’ নামে বিভিন্ন প্রযোজনা সংস্থার অফিসে যেতেন। অডিশনের জন্য ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হয়েছে তাঁকে। একের পর এক অডিশন দিয়েও অনেক সময় প্রত্যাখ্যাত হয়েছেন।

    Vivek Oberoi calls Bollywood 'insecure place' — The Indian Panorama

    এমনকি বাবার প্রযোজনায় ছবি করার প্রস্তাবও তিনি গ্রহণ করেননি। প্রায় দুই বছর ধরে প্রতিদিনের সংগ্রাম ও প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত ‘কোম্পানি’তে অভিনয়ের সুযোগ পান বিবেক।

    নিজের প্রতিভা ও যোগ্যতার জোরে বলিউডে জায়গা করে নেওয়ার বিষয়টিকেই নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখেন এই অভিনেতা।

    সামনে বড় বাজেটের দুই ছবি

    বিবেক ওবেরয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মস্তি ৪’। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে খুব একটা ইতিবাচক সাড়া পায়নি। বক্স অফিসেও প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ১৫ কোটি রুপি বলে জানা গেছে।

    তবে সামনে বিবেকের হাতে রয়েছে বড় বাজেটের দুটি সিনেমা। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে শূর্পণখার স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের বিপরীতে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। অপরাধজগতের প্রভাবশালী এক চরিত্রে তাঁকে দেখা যাবে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন