বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • বিতর্কের মাঝেই কবীরের সঙ্গে ছবি শেয়ার করলেন কৃতি স্যানন

    বিতর্কের মাঝেই কবীরের সঙ্গে ছবি শেয়ার করলেন কৃতি স্যানন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রক্ষাবন্ধন উপলক্ষে নির্মিত জুয়েলারি ব্র্যান্ডের ওই বিজ্ঞাপন প্রকাশের পর তাঁর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। ধর্মীয় উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন কেউ কেউ।

    তবে এসব আলোচনা বা সমালোচনায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কৃতি। বিতর্কের মধ্যেই ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর একটিতে কথিত প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে।

    কৃতি ও কবীরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি।

    সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন কৃতি। সেখানে একাধিক ছবিতে তাকে একা এবং বোন নুপুর স্যাননের সঙ্গে দেখা গেছে। অন্য একটি ছবিতে ছিলেন কবীর বাহিয়া। ধারণা করা হচ্ছে, অবকাশযাপনের কোনো এক সময়ে ছবিগুলো তোলা।

    ছবিগুলোর ক্যাপশনে কৃতি লেখেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’ তাঁর এই পোস্টের পর ফের আলোচনায় এসেছে কবীরের সঙ্গে তাঁর সম্পর্ক।

    এদিকে রক্ষাবন্ধনকেন্দ্রিক ওই জুয়েলারি বিজ্ঞাপন নিয়েও আলোচনা চলছে। বিজ্ঞাপনে কৃতিকে আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো শ্রাগ এবং ড্রেপ করা স্কার্টে দেখা গেছে। উৎসবকে আধুনিকভাবে উপস্থাপনের উদ্দেশ্যেই বিজ্ঞাপনটি তৈরি করা হলেও পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

    অন্যদিকে সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। ১৪ আগস্ট মুক্তির পর সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিনেমাটিতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন