বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নেপালের বন্যায় আটকা তাসরিফ খান

    নেপালের বন্যায় আটকা তাসরিফ খান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগে ছিলেন সংগীতশিল্পী তাসরিফ খানের ভক্ত-অনুরাগীরা। দেশটির উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের মধ্যে তাসরিফ ও তাঁর দলের অবস্থান নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন এই সংগীতশিল্পী।

    তাসরিফ জানিয়েছেন, তিনি ও তাঁর দল বর্তমানে নেপালেই অবস্থান করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছেন। একই সঙ্গে ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করেছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ লেখেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি।’

    নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগের কথা উল্লেখ করে তাসরিফ জানান, দেশটির উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ হয়েছেন এবং হতাহতের ঘটনা ঘটেছে।

    তাসরিফ ও তাঁর দলের নিরাপত্তার খবর জানতে দেশে-বিদেশে থাকা অসংখ্য ভক্ত ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। তাঁদের উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    তবে শুধু নিজের ও দলের নিরাপত্তা নিয়েই নয়, ভয়াবহ বন্যায় আটকে পড়া মানুষদের নিয়েও উদ্বেগ জানিয়েছেন তাসরিফ। দুর্গতদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন