বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রাখি উৎসবে সলমন-অর্পিতা, নেপথ্যের ‘দ্য লাস্ট সাপার’ নিয়ে আলোচনা

    রাখি উৎসবে সলমন-অর্পিতা, নেপথ্যের ‘দ্য লাস্ট সাপার’ নিয়ে আলোচনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাখিবন্ধন উপলক্ষে বোন অলবীরা খান ও অর্পিতা খান শর্মার সঙ্গে সময় কাটিয়ে উৎসব উদ্‌যাপন করেছেন বলিউড অভিনেতা সলমন খান। অর্পিতা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের কিছু মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেন। ভাই-বোনের ভালোবাসার এই মুহূর্তগুলো অনুরাগীদের নজর কাড়লেও ভিডিওতে থাকা একটি বিশেষ বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা।

    ভিডিওতে দেখা যায়, অর্পিতা প্রথমে সলমনের আরতি করেন। এরপর তাঁর হাতে রাখি পরিয়ে দেন। তবে এই আয়োজনের পেছনের দেয়ালে থাকা লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে।

    একদিকে ভারতীয় ঐতিহ্য অনুযায়ী রাখিবন্ধন উৎসব, অন্যদিকে পেছনে যিশু খ্রিস্টকে কেন্দ্র করে তৈরি ঐতিহাসিক শিল্পকর্ম—এই দুই ভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

    অনেকেই বিষয়টিকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে দেখেছেন। কেউ কেউ আবার মজার ছলে বিভিন্ন ধর্মীয় প্রতীকের সহাবস্থান নিয়ে মন্তব্য করেছেন। একজন নেটাগরিক লিখেছেন, ‘একমাত্র ভাই-ই (সলমন) পারেন তিন ধর্মকে এক ফ্রেমে আনতে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অর্পিতা, সলমন, যিশু—খুবই সেকুলার আবহ।’

    তবে খান পরিবার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উদ্‌যাপনের জন্য পরিচিত। তাই এই আয়োজন নিয়েও অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

    সলমনের ব্যস্ততা

    কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন সলমন খান। আগামী সেপ্টেম্বর থেকে ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের ভূমিকায় আবারও দেখা যাওয়ার কথা রয়েছে তাঁর।

    এ ছাড়া ‘মাতৃভূমি’ সিনেমা নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিংহ।

    অন্যদিকে প্রযোজক দিল রাজুর সঙ্গে সলমনের নতুন সিনেমা ‘মনস্টার’ নিয়েও চলছে আলোচনা। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে ছবিটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন