বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ‘অজেয়া’য় শিরিনের ভিন্ন অবতার, কেমন ছিল অভিজ্ঞতা?

    ‘অজেয়া’য় শিরিনের ভিন্ন অবতার, কেমন ছিল অভিজ্ঞতা?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘অপর্ণা’ চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী শিরিন পাল। সেই পরিচিত চরিত্রের পর এবার সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। নতুন ওয়েব সিরিজ ‘অজেয়া’য় ‘দেবপর্ণা’ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

    সিরিজটি আরজি কর-কাণ্ডের ছায়ায় নির্মিত হওয়ায় মুক্তির আগেই এটি নিয়ে দর্শক ও বিনোদন অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। সিরিজে শিরিনকে দেখা গেছে একজন নির্যাতিতার চরিত্রে। ফলে অভিনয়ের পাশাপাশি চরিত্রটির জন্য তাকে বেশ কিছু কঠিন দৃশ্যেও অংশ নিতে হয়েছে।

    নবাগত হিসেবে এমন সংবেদনশীল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল—এমন প্রশ্নের জবাবে শিরিন জানান, শুটিংয়ের সময় তিনি কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি। পুরো টিম তাকে সহযোগিতা করেছে এবং প্রতিটি দৃশ্যের আগে তার স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

    শিরিনের ভাষায়, ‘শুটিংয়ে সকলেই খুব সাহায্য করেছেন। আমি স্বচ্ছন্দ কি না, আমার কোথাও অসুবিধা হচ্ছে কি না, সেটা বারবার জানতে চেয়েছেন সবাই। ফলে আমার কোনো অসুবিধা হয়নি।’

    অভিনেত্রীর মতে, ‘দেবপর্ণা’ যে পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সেটি নিয়ে শুটিংয়ের সময় অতিরিক্ত ভাবতে গেলে হয়তো চরিত্রটি ফুটিয়ে তোলা আরও কঠিন হয়ে উঠত। তাই তিনি চরিত্রটিকে নিজের মতো করে আত্মস্থ করেছিলেন। এতে অভিনয়ের সময় আলাদা কোনো মানসিক চাপ তৈরি হয়নি।

    শুটিং শেষ হওয়ার পরও চরিত্রটির প্রভাব থেকে বেরিয়ে আসতে বিশেষ কোনো সমস্যায় পড়তে হয়নি বলে জানান শিরিন। বরং পুরো কাজের প্রক্রিয়াটি উপভোগ করেছেন তিনি। সহশিল্পী ও নির্মাণ দলের সহযোগিতাই তাকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে সাহায্য করেছে বলে মনে করেন অভিনেত্রী।

    এদিকে বর্তমানে কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না শিরিন পাল। তবে ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে অভিনয়ে ফিরতে আগ্রহী তিনি। শুধু ধারাবাহিকের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে অভিনয়ের পরিধি আরও বড় করতে চান এই অভিনেত্রী।

    ইতোমধ্যে বেশ কিছু নতুন ধরনের কাজ নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো প্রকল্প চূড়ান্ত না হওয়ায় সেসব নিয়ে বিস্তারিত জানাতে চাননি শিরিন। নিশ্চিত হওয়ার পরই নতুন কাজের বিষয়ে দর্শকদের জানাবেন বলে জানিয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন