বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ৪০ বছর পর রেসিং ট্র্যাকে টম ক্রুজ, জুটি অ্যান হ্যাথাওয়ে

    ৪০ বছর পর রেসিং ট্র্যাকে টম ক্রুজ, জুটি অ্যান হ্যাথাওয়ে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় চার দশক পর রেসিংনির্ভর জনপ্রিয় সিনেমা ‘ডেজ অব থান্ডার’ আবারও বড় পর্দায় ফিরছে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ছবিটির সিক্যুয়েলে ফের রেসিং কারের চালকের ভূমিকায় দেখা যাবে হলিউড তারকা টম ক্রুজকে। এবার তার সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে।

    শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে নতুন সিনেমার খবরটি নিজেই জানান টম ক্রুজ।

    ভিডিওতে টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়েকে একসঙ্গে দেখা যায়। দুজনের পরনেই ছিল সাধারণ বোতাম-যুক্ত শার্ট ও নীল জিন্স। অ্যান হ্যাথাওয়ের মাথায় ছিল কাউবয় হ্যাট। ক্যামেরা চালু আছে কি না—এমন কথোপকথনের মধ্য দিয়ে শুরু হয় ভিডিওটি।

    এরপর দুজনকে একটি হলুদ রঙের রেসিং কারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়িটিতে লেখা ছিল, ‘ডেজ অব থান্ডার, সামার ২০২৮’।

    কে পরিচালনা করছেন সিক্যুয়েল

    ‘ডেডলাইন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তি পরিচালনা করবেন জোনাথন লেভিন। ‘ওয়ার্ম বডিজ’, ‘ফিফটি-ফিফটি’, ‘লং শট’ এবং ‘দ্য নাইট বিফোর’-এর মতো সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তার।

    সিক্যুয়েলটির চিত্রনাট্য লিখবেন উইল স্ট্যাপলস। সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালের ২ জুন।

    চার দশক আগে আলোড়ন তুলেছিল ‘ডেজ অব থান্ডার’

    প্রয়াত টনি স্কট পরিচালিত ‘ডেজ অব থান্ডার’ ১৯৯০ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেন কোল ট্রিকল চরিত্রে। তিনি ছিলেন প্রতিভাবান কিন্তু কিছুটা রুক্ষ স্বভাবের এক নবাগত স্টক-কার রেসার।

    ন্যাসকার সার্কিটে নিজের অবস্থান তৈরি করতে গিয়ে কোল ট্রিকলকে একাধিক পেশাগত ও ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হতে হয়। রেসিং জগতের প্রতিদ্বন্দ্বিতা, সম্পর্ক ও সাফল্যের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিনেমাটির গল্প।

    মুক্তির পর বক্স অফিসেও ভালো সাড়া পায় ছবিটি। যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করে ৮২ দশমিক ৬ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী এর আয় ছিল প্রায় ১৫৭ দশমিক ৯ মিলিয়ন ডলার।

    মূল সিনেমার গল্পের ভাবনা টম ক্রুজেরই ছিল। প্রযোজনায় ছিলেন ডন সিম্পসন ও জেরি ব্রুকহাইমার। টম ক্রুজ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন রবার্ট ডুভাল, র‍্যান্ডি কুয়েড, ক্যারি এলউইস, ক্যারোলিন উইলিয়ামস ও মাইকেল রুকার।

    টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ের নতুন কাজ

    ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তির পাশাপাশি টম ক্রুজকে সামনে আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে। তার আসন্ন সিনেমাগুলোর একটি ‘ডিগার’, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন সান্দ্রা হুলার।

    অন্যদিকে অ্যান হ্যাথাওয়ের ঝুলিতেও রয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প। তার অভিনীত ‘ভ্যারিটি’, ‘অ্যালোন অ্যাট ডন’ এবং ‘প্রিন্সেস ডায়েরিজ থ্রি’ সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন