বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • একদিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম

    একদিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের দাম কমায় ২২ ক্যারেটসহ সব ধরনের স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

    নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৮০৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৮২৯ টাকা। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

    বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর সভায় তেজাবি স্বর্ণ ও রুপার বাজারদর পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    কোন স্বর্ণের দাম কত

    বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ২৫৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৮২৯ টাকা।

    ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৩৪৫ টাকা। এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৫৫৬ টাকা।

    ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৬১০ টাকা। এ হিসাবে প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৫ টাকা।

    এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরির দাম হবে ১ লাখ ৫৮ হাজার ২৯৮ টাকা।

    কমেছে রুপার দামও

    স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেট ৪২৫ টাকা, ১৮ ক্যারেট ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    দুই দিনে ভরিতে কমল প্রায় ১৪ হাজার টাকা

    স্বর্ণের দাম কমানোর ক্ষেত্রে মাত্র দুই দিনের ব্যবধানে বড় পরিবর্তন দেখা গেছে। এর আগে শনিবার (৩০ আগস্ট) তেজাবি স্বর্ণের দাম কমায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

    এর একদিন পরই আবার দাম কমানো হলো। ফলে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১৩ হাজার ৯১৬ টাকা কমেছে।

    বাজুস জানিয়েছে, অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

    পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন মূল্য কার্যকর থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ