বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
    ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হতে চলেছে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আসার জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আগেই আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকসের আসরে আমন্ত্রণ জানানো হয়। গত ১৪ আগস্ট ব্রিফিংয়ে এ তথ্য জানান জয়সওয়াল।
    ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর কয়েক দিন পরেই নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে? ব্রিকস সম্মেলনে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন? আর তিনি যদি যোগ না দেন, তবে তাঁর জায়গায় কে আসতে পারেন?
    জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য তাঁর জানা নেই।
    ওই সাংবাদিক আরও জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। সময়টাও বেশ ইন্টারেস্টিং। তাঁর বিষয়ে কোনো আপডেট আছে?
    জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে সরকারের তরফে কিছু বলার নেই।
    আরেকজন সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা সম্প্রতি একটি টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে বর্তমান সরকারের সঙ্গে কোনো ব্যাক চ্যানেলে আলোচনা চলছে না। তিনি আরও বলেন, দেশে ফিরে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা চান। এ বিষয়ে কি তিনি ভারত সরকারের সঙ্গে কোনো আলোচনা করছেন?
    জয়সওয়াল এসব প্রশ্নের জবাবে জানান, এ বিষয়েও তাঁর কিছু জানা নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন