শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়ে ২০৯ কোটি ডলার

    জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়ে ২০৯ কোটি ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন অর্থবছরের শুরুতেই দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি আয় কমেছে। এতে মাস শেষে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২০৯ কোটি মার্কিন ডলারে।

    বাংলাদেশ ব্যাংকের জুলাইভিত্তিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাইয়ে দেশে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৬৪৪ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে আমদানি ব্যয়ের তুলনায় এটি ৮ দশমিক ৬০ শতাংশ বেশি।

    অন্যদিকে, জুলাইয়ে রপ্তানি থেকে আয় হয়েছে ৪৩৫ কোটি ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১ দশমিক ৬০ শতাংশ। ফলে আমদানি ও রপ্তানি আয়ের ব্যবধান বেড়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২০৯ কোটি ডলারে। গত অর্থবছরের জুলাইয়ে এই ঘাটতি ছিল ১৫১ কোটি ডলার।

    বাণিজ্য ঘাটতি বাড়লেও প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহে কিছুটা স্বস্তি রয়েছে। জুলাইয়ে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি।

    রেমিট্যান্সের এই প্রবাহের ফলে জুলাই শেষে দেশের চলতি হিসাবে ৬ কোটি ৪০ লাখ ডলার উদ্বৃত্ত রয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল প্রায় সাড়ে ১২ কোটি ডলার।

    অর্থবছরের প্রথম মাসে আর্থিক হিসাবেও ঘাটতি দেখা গেছে। জুলাইয়ে এ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই মাসে আর্থিক হিসাবের ঘাটতি ছিল ৮৮ কোটি ডলার।

    তবে একই সময়ে বিদেশি ঋণ ও অনুদানের প্রবাহ কমেছে। সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহও নিম্নমুখী ছিল। জুলাইয়ে দেশে এফডিআই এসেছে ১১ কোটি ডলার, যা এক বছর আগের একই মাসের তুলনায় ১ কোটি ডলার কম।

    বাণিজ্য ও আর্থিক হিসাবের পাশাপাশি অন্যান্য লেনদেনের প্রভাব মিলিয়ে জুলাইয়ে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ৬৩ কোটি ডলারের ঘাটতি হয়েছে।

    ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি ছিল ৫৪ কোটি ডলার। অর্থাৎ নতুন অর্থবছরের শুরুতেই সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি কিছুটা বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন