শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ল ১ শতাংশের বেশি

    আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ল ১ শতাংশের বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন এবং দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বেড়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

    বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৮ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।

    বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার প্রায় ১২২ টাকা ধরে হিসাব করলে স্পট সোনার এক আউন্সের দাম দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। এক আউন্সে প্রায় ২ দশমিক ৪৩ ভরি হিসেবে প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় আনুমানিক ২ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

    তবে আন্তর্জাতিক বাজারের এই হিসাবের সঙ্গে বাংলাদেশের স্থানীয় বাজারে প্রচলিত সোনার দাম এক নয়। স্থানীয় বাজারে ভ্যাট, শুল্ক, মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় প্রকৃত দাম আরও বেশি হতে পারে।

    হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসা বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, সাম্প্রতিক সময়ে ডলারের ওপর কিছুটা চাপ থাকায় সোনার বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।

    ডলার দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছিল। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে ওঠে। একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।

    স্টোনএক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান রোনা ও’কনেল বলেন, তেলের বাড়তি দাম মূল্যস্ফীতির চাপ তৈরি করছে। তবে পরিবহন ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বন্ডের সুদও বাড়ছে।

    যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ নভেম্বর ২০২৩-এর পর সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর কিছুটা কমেছে।

    বিনিয়োগকারীরা এখন বৃহস্পতিবার প্রকাশিতব্য মার্কিন উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবার প্রকাশিতব্য ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তথ্যের দিকে তাকিয়ে আছেন। এসব তথ্য থেকে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

    সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের বৈঠকে ফেড সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ হিসেবে দেখছে বাজার।

    এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৭ দশমিক ৯১ ডলার, প্লাটিনামের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯০৬ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ৫০ ডলারে উঠেছে।

    ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল জানিয়েছে, দুর্বল বিনিয়োগ ও গয়নার চাহিদার কারণে চলতি বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহ ২০২২ সালের পর প্রথমবারের মতো চাহিদার চেয়ে বেশি হতে পারে।

    সূত্র: রয়টার্স


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন