বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • দক্ষিণ ইরানের উপকূলে একাধিক বিস্ফোরণ, সমুদ্র থেকে শব্দ আসার দাবি

    দক্ষিণ ইরানের উপকূলে একাধিক বিস্ফোরণ, সমুদ্র থেকে শব্দ আসার দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় সেরিক, মিনাব ও কেশম দ্বীপে বৃহস্পতিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি গণমাধ্যমের দাবি, বিস্ফোরণের শব্দ সমুদ্রের দিক থেকে এসেছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুতামূলক প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

    এর আগে বুধবারও হরমুজগান প্রদেশের জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটছে।

    এদিকে সংঘাতের প্রভাব তেলবাহী জাহাজ ও জ্বালানি সরবরাহেও পড়ছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হওয়ায় সেখানে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হতে পারে।

    সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় কারা দায়ী বা এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন