বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা

    মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ দিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই অভিনেত্রী।

    টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে তার বিয়ের আসর।

    গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বর চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি ভারতের নৌবাহিনীতে কর্মরত এবং তার নাম সিদ্ধার্থ। তবে এ বিষয়ে এখনো মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। বাংলাদেশের দর্শকদের কাছেও তার জনপ্রিয়তা রয়েছে। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর দুই বাংলায় তাকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়।

    অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি। ওই বছর যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

    বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি। তার নতুন সিনেমাটি আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

    এর মধ্যেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে এখনো মিমি চক্রবর্তীর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন