বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা

    প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত পপ তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গ্র্যামি ও অস্কারজয়ী এই মার্কিন গায়িকা।

    ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেডি গাগা ও মাইকেল পোলানস্কি এখন সন্তানের অভিভাবক। তবে সন্তানের জন্মসংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি তারা। সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ—কোনোটিই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

    প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় গাগা ও পোলানস্কিকে তাদের সন্তানের সঙ্গে দেখা গেছে। হাঁটতে বের হওয়ার সময় গাগাকে সন্তানকে বুকে জড়িয়ে রাখতে দেখা যায়। এটিই তাদের সন্তানের সঙ্গে প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে জানা গেছে।

    লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের শুরু ২০১৯ সালের দিকে। ২০২০ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালে পোলানস্কি গাগাকে বিয়ের প্রস্তাব দেন।

    এর আগে বিভিন্ন সময় সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন লেডি গাগা। এবার সেই ইচ্ছাই বাস্তবে রূপ নিল। তবে ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে রাখা এই তারকা দম্পতি সন্তানের বিষয়ে এখনো গোপনীয়তা বজায় রেখেছেন।


    সূত্র: উইয়ন নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন