বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ

    উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের তফসিলি ব্যাংকগুলোর উপ-শাখায় চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে আমানত বেড়েছে, তবে কমেছে ঋণ ও অগ্রিম বিতরণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে দেশে সাব-ব্রাঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩টিতে, যা মার্চে ছিল ৪ হাজার ৯৯২টি। তিন মাসে ৩০টি গ্রামীণ ও ১৯টি শহুরে উপ-শাখা চালু হলেও ৮টি বন্ধ বা একীভূত হয়েছে। বর্তমানে ৫০টি ব্যাংক সাব-ব্রাঞ্চের মাধ্যমে সেবা দিচ্ছে।

    এ সময়ে সাব-ব্রাঞ্চে মোট আমানত ৭৯ হাজার ৭১৭ কোটি টাকা থেকে বেড়ে ৮৪ হাজার ২৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ তিন মাসে আমানত বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

    অন্যদিকে ঋণ ও অগ্রিম বিতরণ ২২ হাজার ৩০৯ কোটি টাকা থেকে কমে ২০ হাজার ৬০২ কোটি টাকায় নেমেছে, যা ৭ দশমিক ৭ শতাংশ হ্রাস। একই সময়ে সামগ্রিক ব্যাংকিং খাতে ঋণ বিতরণ ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ফলে মোট ঋণে সাব-ব্রাঞ্চের অংশ ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ দশমিক ১ শতাংশ হয়েছে।

    সাব-ব্রাঞ্চের ঋণ হিসাবের সংখ্যাও ২ লাখ ৫৩ হাজার ৫১২ থেকে কমে ২ লাখ ৪০ হাজার ১০টিতে নেমেছে। তবে গ্রামীণ এলাকায় ঋণ বিতরণের অংশ ৩১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩৫ দশমিক ৮ শতাংশ হয়েছে। নারীদের ঋণের অংশও ১৪ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

    জেলাভিত্তিক সবচেয়ে বেশি সাব-ব্রাঞ্চ রয়েছে ঢাকায়—১ হাজার ৭টি। এরপর চট্টগ্রামে ৪৭০, কুমিল্লায় ২১৮, নারায়ণগঞ্জে ১৭০ ও গাজীপুরে ১৬৮টি।

    ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাব-ব্রাঞ্চ পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক—১ হাজার ২২৪টি। এরপর এনআরবিসি ব্যাংক ৬৮৮, ডাচ্-বাংলা ব্যাংক ৩৫০, পূবালী ব্যাংক ২৮১ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ ২৭১টি উপ-শাখা পরিচালনা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন