শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • মন্ত্রীদের সঙ্গে অকারণে ছবি তোলার দিন শেষ: দীঘিকে ইঙ্গিত করে জয়

    মন্ত্রীদের সঙ্গে অকারণে ছবি তোলার দিন শেষ: দীঘিকে ইঙ্গিত করে জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাজের বাইরে শিল্পীদের অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ বলে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে নায়িকা দীঘির মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

    দীর্ঘ ওই পোস্টে জয় দাবি করেন, অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন দীঘি। তবে মন্ত্রী অন্য একটি কাজে ব্যস্ত থাকায় দ্রুত ছবি তুলে সেখান থেকে চলে যান। এ সময় দীঘির মুখে কিছুটা বিব্রতভাব দেখেছেন বলেও উল্লেখ করেন জয়। তবে নিজের এই পর্যবেক্ষণ ভুলও হতে পারে জানিয়ে কাউকে অপমান করার উদ্দেশ্য নেই বলে স্পষ্ট করেন তিনি।

    শিল্পীদের উদ্দেশে জয় লেখেন, চলচ্চিত্র পরিচালক দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। তবে মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে শিল্পীদের সতর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    জয়ের ভাষায়, ‘শিল্পীদের বোঝা উচিত, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ।’

    অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিল্পীদের কাজ ও নিজস্ব প্রতিভা বিকাশের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন জয়। তার মতে, চলচ্চিত্রশিল্প যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং শিল্পীরা নিজেদের প্রতিভার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন।

    এ প্রসঙ্গে ববিতার সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছবি তোলার বিষয়টি উদাহরণ হিসেবে উল্লেখ করেন জয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত তিন মন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

    পোস্টের শেষাংশে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগের প্রশংসা করেন জয়। তার মতে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রথমবারের মতো চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন তিন মন্ত্রী-উপদেষ্টাকে একই অনুষ্ঠানে একত্র করার উদ্যোগ নিয়েছে সমিতি।

    এ উদ্যোগের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের অভিনন্দনও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন