শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর বাবার বিষপান, নিহত ৩ এক ম্যাচে ৫ ছক্কা, মিরাজের দারুণ সিপিএল যাত্রার শেষ হতাশায় মেসির বিদায়ী ম্যাচসহ আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ স্বীকৃতি পেল হাইকোর্টে রিট নিষ্পত্তি বেড়েছে, কমছে বিচারাধীন মামলাও কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি। ২২ বছর বয়সেই দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম বাহরাইনে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি
  • ২২ বছর বয়সেই দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন

    ২২ বছর বয়সেই দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী মিলি ববি ব্রাউন ও তার স্বামী অভিনেতা জেক বংজোভি। দম্পতি জানিয়েছেন, তারা একটি পুত্রসন্তানকে দত্তক নিয়েছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সুখবরটি জানান তারা। পোস্টে দম্পতির হাতের সঙ্গে তাদের মেয়ে ও নবজাতক ছেলের হাতের ছবি দেখা যায়। ক্যাপশনে মিলি লেখেন, ‘হাই, ছোট্ট মানুষ!’

    এর আগে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছিল, দত্তক নেওয়ার মাধ্যমে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন মিলি ও জেক। তাদের প্রথম সন্তানও দত্তক নেওয়া। এক বছরের কিছু বেশি সময় আগে তাদের কন্যাসন্তান পরিবারে আসে।

    গত ৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্টে মিলি তার পরিবারের সদস্যসংখ্যা বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ওই ছবিতে তাকে মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে জেকের বুকে একটি বেবি ক্যারিয়ার বাঁধা ছিল।

    চলতি বছরের জুনে ‘নট গোনা লাই উইথ কাইলি কেলসি’ পডকাস্টে নিজের দত্তক নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মিলি। তিনি বলেন, ছোটবেলা থেকেই দত্তক নেওয়া তার স্বপ্নের অংশ ছিল। এমনকি শৈশবে তার খেলনা পুতুলগুলোকেও তিনি ‘দত্তক নেওয়া’ বলে কল্পনা করতেন।

    তবে ভবিষ্যতে নিজের সন্তান জন্ম দেওয়ার ইচ্ছাও রয়েছে বলে জানিয়েছিলেন এই ‘এনোলা হোমস’ তারকা। সে সময় তিনি বলেন, দত্তক নেওয়ার অর্থ এই নয় যে তিনি নিজে সন্তান ধারণ করতে চান না। ভবিষ্যতে সেটিও তার জীবনের অংশ হতে পারে।

    মিলির ভাষায়, ‘দত্তক নেওয়া ভালোবাসা, দত্তক নেওয়া চিরদিনের।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন