রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প ভোরের ভারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নি হ ত ২, আহত ৬ আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সংবিধান সংস্কার কমিটির বৈঠকে যাবে না ইসলামী আন্দোলন অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  • মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নি হ ত ২, আহত ৬

    মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নি হ ত ২, আহত ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নি হ ত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি ভোরোবিয়ভ।

    রোববার মধ্যরাতে এ হামলা চালানো হয়। গভর্নরের দাবি, মস্ক অভিমুখে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবন ও একটি গুদামে আগুন ধরে যায়।

    গভর্নর জানান, সোফিয়ানো এলাকায় ৪৪ বছর বয়সী এক নারী নিজের তিনতলা বাড়িতে ড্রোনের আঘাতে নি হ ত হন। একই ঘটনায় বাড়িটিতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। ওরেখোভো-জুয়েভো জেলাতেও এক বৃদ্ধ নি হ ত হয়েছেন।

    মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, রাজধানীর বোলভার্দ এলাকায় একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ড্রোন আঘাত হেনেছে। হামলার কারণে মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরণ এবং একটি গুদামে আগুন লাগার দৃশ্য দেখা গেছে।

    এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সুমি শহরে রুশ হামলায় সাতজন নি হ ত ও কয়েক ডজন মানুষ আহত হন। নি হ তদের মধ্যে দুজন শিশু ছিল।

    সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

    সূত্র: বিবিসি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন