শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কম বয়সী দেখানোর রহস্য জানালেন ‘হাজার বছর ধরে’র শশী

    কম বয়সী দেখানোর রহস্য জানালেন ‘হাজার বছর ধরে’র শশী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী শারমিন জোহা শশী মনে করেন, হিংসা ও নেতিবাচকতা থেকে দূরে থাকলে মানুষকে বয়সের তুলনায় কম বয়সী দেখায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি।

    দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত শশী। তবে এখনো দর্শকের কাছে তাঁর অভিনীত টুনি চরিত্রটি বিশেষভাবে পরিচিত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ভাবনা ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাগ করে নেন এই অভিনেত্রী।

    কীভাবে কম বয়সী দেখাবে, জানালেন ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা

    সম্প্রতি শাড়ি পরা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে শশী লেখেন, ‘আপনাকে আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখায়। কারণ, আপনি হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না।’ তাঁর এই বক্তব্যে ইতিবাচক মানসিকতা ধরে রাখা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার বার্তা উঠে এসেছে।

    আরেকটি পোস্টে জীবনকে সহজভাবে দেখার আহ্বান জানিয়েছেন শশী। তিনি লেখেন, ‘জীবন সহজ হতে পারত যদি না আমরাই ধরে ধরে পরিস্থিতিগুলোকে জটিল করতাম। চলুন জীবন সহজ করি। সকলকে গোলাপি শুক্রবারের শুভেচ্ছা।’

    ব্যক্তিগত ভাবনা প্রকাশের পাশাপাশি অভিনীত কাজের খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শশী। বর্তমানে তাঁকে ‘ঘরে বাইরে’ নাটকে এশা চরিত্রে দেখা যাচ্ছে। নাটকটিতে নাবিলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি প্রচার হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।

    শশীর সাম্প্রতিক পোস্টগুলোতে নিজের প্রতি যত্নশীল হওয়া, ইতিবাচক থাকা এবং জীবনের জটিলতা সহজভাবে মোকাবিলা করার বার্তা উঠে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন