শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

    সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    এদিকে, একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

    ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাতের উত্তেজনার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় দাম্মামের বিমানবন্দরে সর্বশেষ হামলার ঘটনা ঘটল।

    এর আগে, গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন