শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অভিনয় এখন ‘সেকেন্ড অপশন’, করপোরেট দুনিয়ায় ব্যস্ত প্রভা

    অভিনয় এখন ‘সেকেন্ড অপশন’, করপোরেট দুনিয়ায় ব্যস্ত প্রভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময় টেলিভিশন নাটকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি তিনি। করপোরেট দুনিয়ায় ব্যস্ততার পাশাপাশি ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে এখনো অভিনয় করছেন এই তারকা।

    জানা গেছে, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস কোম্পানিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভা। ফলে অভিনয়ের চেয়ে বর্তমানে করপোরেট পেশাতেই বেশি সময় দিচ্ছেন তিনি। অভিনয়কে এখন আর প্রধান পেশা হিসেবে দেখছেন না; বরং ‘সেকেন্ড অপশন’ হিসেবে বিবেচনা করছেন।

    অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত কাজ করার বিষয়ে তাড়াহুড়া নেই প্রভার। ভালো গল্প, ভিন্নধর্মী চরিত্র ও উপযুক্ত পারিশ্রমিক—সবকিছু বিবেচনা করেই কাজ বেছে নিচ্ছেন তিনি।

    এরই মধ্যে সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটির দৃশ্যধারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আহমেদ শাকিল নিসান পরিচালিত ‘বর্তমান’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে।

    এ ছাড়া ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে অভিনয় করছেন প্রভা। নাটকটি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হচ্ছে। করপোরেট দায়িত্বের পাশাপাশি এসব কাজের মধ্য দিয়ে অভিনয়েও নিজের উপস্থিতি ধরে রেখেছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন