শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা

    সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খোলার পর থেকেই জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে ভিডিওর চেয়ে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তাঁর মজার কথোপকথনই বেশি নজর কেড়েছে।

    ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরা সাইফকে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তাঁর সঙ্গে ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বাড়ির বারান্দায় গানের আয়োজনও করেছিলেন অভিনেতা।

    ভিডিওটির ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

    ভিডিওর মন্তব্যের ঘরে স্ত্রী কারিনা মজার ছলে লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

    স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাঁদের এই খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। মন্তব্যটি দেখে নেটিজেনদের একাংশ মজার ছলে বলছেন, প্রশংসার পাশাপাশি নজর লাগার ভয়ও রয়েছে অভিনেতার।

    ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এই দম্পতির দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

    এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন সাইফ। সেই সংসারে তাঁর দুই সন্তান রয়েছেন—বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন