শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পর্দায় রক্তারক্তি দেখে পপকর্ন খাওয়া, দর্শকের রুচি নিয়ে প্রশ্ন রাধিকার

    পর্দায় রক্তারক্তি দেখে পপকর্ন খাওয়া, দর্শকের রুচি নিয়ে প্রশ্ন রাধিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাণিজ্যিক সিনেমায় মারপিট, রক্তারক্তি ও নৃশংসতার দৃশ্য এখন বেশ পরিচিত। দর্শকের একাংশ এসব দৃশ্য উপভোগ করলেও অভিনেত্রী রাধিকা আপ্তে বিষয়টিকে অন্যভাবে দেখেন। পর্দায় একের পর এক মানুষকে নির্মমভাবে মারধর করতে দেখেও দর্শক কীভাবে পপকর্ন খেতে খেতে সিনেমা উপভোগ করেন, তা বুঝতে পারেন না তিনি। নিজের রুচি ও শিল্পবোধের সঙ্গে না মেলায় এ ধরনের সিনেমায় অভিনয় করতেও আগ্রহী নন এই বলিউড অভিনেত্রী।

    সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমায় সহিংসতার প্রবণতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাধিকা। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘আক্কা’র প্রচারে তিনি জানান, বর্তমানে জনপ্রিয়তা পাওয়া মারকাটারি অ্যাকশনধর্মী সিনেমার প্রতি তাঁর ব্যক্তিগত আগ্রহ নেই।

    রাধিকার মতে, বর্তমান সিনেমার বাজারে সহিংসতা যেন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে। এই প্রবণতার সঙ্গে তিনি একমত নন। বরং বিষয়টি তাঁকে একধরনের অস্বস্তি ও দ্বিধার মধ্যে ফেলে।

    সাক্ষাৎকারে রাধিকা বলেন, একসঙ্গে ৫০ জন নারী-পুরুষকে মারধর করা হচ্ছে, আর দর্শক পপকর্ন খেতে খেতে সেই দৃশ্য দেখছেন—বিষয়টি তাঁর কাছে অদ্ভুত লাগে। শুধু মারধর নয়, নৃশংসতা আরও ভয়াবহভাবে তুলে ধরার জন্য নির্মাতারা কীভাবে নতুন নতুন দৃশ্য তৈরি করেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    নিজের বক্তব্য বোঝাতে কয়েকটি দৃশ্যের উদাহরণও দেন অভিনেত্রী। কোনো সিনেমায় কারও মাথা বেসিনের ওপর আছড়ে থেঁতলে দেওয়া হচ্ছে, আবার অন্য দৃশ্যে একই ধরনের নৃশংসতা দেখাতে মাথায় আঘাত করা হচ্ছে শক্ত কোনো পৃষ্ঠে। এসব দৃশ্যের মধ্যে সৃজনশীলতার প্রকাশ কোথায়, তা বুঝতে পারেন না বলে জানান তিনি।

    রাধিকার ভাষ্য, এ ধরনের সিনেমা তাঁর কাছে অদ্ভুত মনে হয়। তাই নিজের অবস্থানের সঙ্গে আপস করে এসব ছবিতে অভিনয় করার চেয়ে দূরে থাকাকেই শ্রেয় মনে করেন তিনি।

    শুধু সিনেমার সহিংসতা নয়, অভিনয় ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও কথা বলেছেন রাধিকা। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে তাঁর অগ্রাধিকার বদলেছে। এখন দীর্ঘ সময় শুটিংয়ে কাটানোর পরিবর্তে পরিবার ও মেয়ের সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দেন তিনি।

    রাধিকার মতে, ১৬ ঘণ্টার কর্মদিবসের পরিবর্তে ১২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে ভালো হয়। যদিও বাস্তবে সব সময় তা সম্ভব হয় না। উপযুক্ত কাজ না পাওয়ায় একসময় অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।

    নিজের ভাবনা ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, মেয়ের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চান। কারণ, জীবন খুব ছোট। কাজ তাঁর জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। অভিনয়কে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবেও দেখেন না তিনি।

    ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে চান না রাধিকা। তাঁর মতে, সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা ও অগ্রাধিকার বদলে যায়। আগামীকাল হয়তো অভিনয় পুরোপুরি ছেড়ে দেবেন, আবার নতুন কোনো কাজেও যুক্ত হতে পারেন। ভবিষ্যতে কী করবেন, তা এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি।

    রাধিকা আপ্তেকে সামনে দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’তে। আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত গ্যাংস্টারধর্মী এই সিরিজের গল্প এগিয়েছে দুই গ্যাংস্টারের দ্বন্দ্বকে কেন্দ্র করে। এতে রাধিকার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ।

    সিরিজটি আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সহিংসতাপ্রধান সিনেমার প্রতি অনাগ্রহের কথা জানালেও ‘আক্কা’র মতো গ্যাংস্টারধর্মী গল্পে ভিন্ন চরিত্রে দেখা যাবে রাধিকাকে। তাঁর বক্তব্যে স্পষ্ট, জনপ্রিয়তার হিসাবের বাইরেও একজন শিল্পীর নিজস্ব পছন্দ, রুচি ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন