শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুবাইয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন।

    সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিক, ইউসুফ শরীফ টিপু, সিআইপি শেফালী আক্তার আঁখি, সিআইপি নিজাম উদ্দিন, সিআইপি আবুল বাশার, সিআইপি ওসমান আলী, সিআইপি আতিকুর রহমান, সিআইপি মাওলানা জয়নাল আবেদীন, সিআইপি নুরুল আফসার, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মোহাম্মদ জাফর আলম, সাংবাদিক সিরাজুল হক ও সাংবাদিক শিবলী আল সাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    সভায় আসন্ন সিআইপি সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের বাজেট, অতিথি অভ্যর্থনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের প্রতিটি কার্যক্রম যেন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে উপস্থিত সদস্যরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

    এ সময় অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সকল সিআইপি ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ ও সফল হয়ে উঠবে।

    উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার দুবাইয়ের দেইরায় ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে সিআইপি সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন