শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

    হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং হিন্দুদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে হিন্দুত্ববাদী সংগঠন ‘বঙ্গসেনা’। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তিও দাবি করেছে সংগঠনটি।

    শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শিয়ালদহ স্টেশন এলাকা থেকে মিছিল নিয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনের দিকে রওনা হন সংগঠনটির সদস্যরা। তবে পার্ক সার্কাস এলাকায় পৌঁছালে পুলিশের তিন স্তরের নিরাপত্তাবলয়ে আটকে যান তাঁরা।

    মিছিলে গেরুয়া পোশাক পরা নারী-পুরুষের পাশাপাশি কয়েকজন সাধু-সন্ন্যাসীও অংশ নেন। তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

    মিছিলটি উপ-হাইকমিশনের কাছাকাছি পৌঁছানোর আগেই কলকাতা পুলিশ উঁচু কাঠের ও ধাতব ব্যারিকেড দিয়ে পথ বন্ধ করে দেয়। মিশন চত্বর থেকে প্রায় ৩০০ গজ দূরে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়। পরে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন তাঁরা।

    ‘বঙ্গসেনা’র পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাংলাদেশের উপ-হাইকমিশন বন্ধ থাকায় কোনো স্মারকলিপি জমা দেওয়া সম্ভব হয়নি।

    এর আগে চলতি মাসের ৩ অক্টোবরও বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছিল। সেদিন ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) এবং বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীরা প্রায় একই ধরনের দাবিতে মিশনের বাইরে কর্মসূচি পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন