শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইউক্রেনের সতর্কবার্তার অ্যাপ হ্যাক, পারমাণবিক হামলার ভুয়া বার্তায় আতঙ্ক

    ইউক্রেনের সতর্কবার্তার অ্যাপ হ্যাক, পারমাণবিক হামলার ভুয়া বার্তায় আতঙ্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলের বাসিন্দাদের কাছে পারমাণবিক ও রাসায়নিক হামলার আশঙ্কার কথা জানিয়ে ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। দেশটির বিমান হামলার সতর্কতা দেওয়ার সরকারি অ্যাপ হ্যাক করে এসব বার্তা পাঠানো হয়। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, অ্যাপটি হ্যাক করেছে রাশিয়া।

    স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) অ্যাপটির মাধ্যমে প্রথমে পারমাণবিক ও রাসায়নিক হামলার আশঙ্কার বার্তা পাঠানো হয়। পরে আরও কিছু বার্তায় ইউক্রেনে সম্মুখ লড়াই শুরুর কথা বলা হয়। পাশাপাশি রাশিয়ার হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্যও ছড়ানো হয়। এসব বার্তায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

    এ পরিস্থিতিতে ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘এয়ার অ্যালার্ট’ অ্যাপটি শত্রুপক্ষের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে কোনো ধরনের রাসায়নিক বিকিরণের হুমকি নেই। মানুষকে শান্ত থাকার এবং সরকারি হালনাগাদ তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

    অ্যাপ হ্যাকের জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সাধারণ মানুষকে যেকোনো ধরনের আকাশপথে হামলার বিষয়ে তাৎক্ষণিক সতর্ক করতে অ্যাপটি ব্যবহার করা হয়। তবে কিয়েভের জন্য আলাদা একটি সতর্কতা অ্যাপ রয়েছে, যেটি ওই সময় স্বাভাবিকভাবে কাজ করছিল। এতে ধারণা করা হচ্ছে, হ্যাকাররা নির্দিষ্ট একটি অ্যাপের নিয়ন্ত্রণ নিয়েছিল।

    এদিকে ইউক্রেনের অ্যাপে হ্যাকিংয়ের ঘটনার পর সোমবার সকালে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, তাদের মোবাইল অ্যাপও বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে বিপুলসংখ্যক ভুয়া তথ্য পৌঁছেছে।

    ধারণা করা হচ্ছে, ইউক্রেনের অ্যাপে হামলার পাল্টা জবাব হিসেবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের অ্যাপ হ্যাক করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন