শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আসনগুলোর জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়।

    বিবিসির তথ্য অনুযায়ী, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বাংলাদেশ সময় বিকেল ৪টা। এরপর নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট নেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। অন্যান্য রাজ্যেও নিজস্ব সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে ভোটকেন্দ্র খুলছে।

    ডাকযোগে পাঠানো মেইল-ইন ব্যালট এবং আগাম ভোটের ব্যবস্থায় বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ইতোমধ্যে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    এবারের নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে ভোট হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের ভোটও অনুষ্ঠিত হচ্ছে।

    বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা দলটির জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে লড়ছে ডেমোক্রেটিক পার্টি।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনের পরবর্তী দুই বছরের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কংগ্রেসের কোনো একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারালে প্রশাসনের আইন প্রণয়ন ও নীতিগত উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।

    এ কারণে রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের কাছেই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন