শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রিমিয়ার ও বাংলাদেশ কমার্স ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

    প্রিমিয়ার ও বাংলাদেশ কমার্স ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানায়।

    নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।

    তবে মোহাম্মদ মোশাররফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে তাঁকে ইউসিবির পরিচালকের পদ ছাড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    অন্যদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদ।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদে এই পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন