শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া

    নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি লাগে, পডকাস্টে যান না শবনম ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। ব্যক্তিগত অনুভূতি ও নানা অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার নিজের সাক্ষাৎকার নিয়ে অস্বস্তির কথা জানালেন এই অভিনেত্রী। এমনকি ফেসবুকের হোম পেজে নিজের সাক্ষাৎকারের ভিডিও দেখলে সেটি লুকিয়ে দেন বলেও জানিয়েছেন তিনি।

    সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

    নিজের এই অস্বস্তির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

    শবনম ফারিয়ার এমন পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। নিজের সাক্ষাৎকার দেখতে তাঁর অস্বস্তি হলেও অনেক ভক্তই জানিয়েছেন, অভিনেত্রীর কথা শুনতে তাঁদের ভালো লাগে। একজন মন্তব্য করেছেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’

    টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে তাঁর অভিষেক হয়। এরপর ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন