শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সকালে তিন কাপ কফি না হলে চলে না শাহরুখের

    সকালে তিন কাপ কফি না হলে চলে না শাহরুখের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার শাহরুখ খানের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন অভ্যাস নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। পর্দার বাইরেও তাঁর জীবনযাপন, ফিটনেস ও ব্যক্তিত্ব নিয়ে নানা সময় আলোচনা হয়। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সকালের একটি অভ্যাসের কথা জানিয়েছেন এই অভিনেতা। তাঁর দিন শুরু হয় তিন কাপ কফি দিয়ে।

    প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান, বাস্তব জীবনে তাঁর সবচেয়ে ‘রাজকীয়’ অভ্যাস কোনটি। উত্তরে অভিনেতা জানান, সকালে তাঁর তিন কাপ কফি চাই-ই চাই। বিছানায় বসেই কফি পান করতে পছন্দ করেন তিনি। এমনকি সকালে কারও সঙ্গে কথা বলার আগেও এই তিন কাপ কফি প্রয়োজন হয় তাঁর।

    কাজে যাওয়ার তাড়া থাকলেও এই অভ্যাসে ব্যতিক্রম হয় না বলে জানান শাহরুখ। আর এ কারণে কখনো কখনো শুটিং সেটে পৌঁছাতে দেরি হয়ে যায়। মজার ছলে অভিনেতা বলেন, পরে দেরিতে পৌঁছানোর জন্য পরিচালকদের বকুনি শুনতে হয়। তখন আর নিজেকে রাজকীয় মনে হয় না।

    শাহরুখের এই উত্তর ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। পর্দার ‘বাদশাহ’র এমন সাধারণ অথচ অনড় অভ্যাস কফিপ্রেমীদের কাছেও পরিচিত মনে হতে পারে।

    বয়স বাড়লেও শাহরুখের ফিটনেস ও তারুণ্য ধরে রাখার রহস্য নিয়েও ভক্তদের কৌতূহল রয়েছে। গত বছর ৬০তম জন্মদিনের আগে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, প্রতিবছর তাঁকে আরও তরুণ দেখানোর পেছনে কোনো জাদু আছে কি না, নাকি বিশেষ ত্বকচর্চা করেন তিনি? জবাবে হাস্যরসের সঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’। অর্থাৎ তাঁর মন এখনো তরুণ।

    নিজের খাদ্যাভ্যাস নিয়েও আগে কথা বলেছেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সাধারণত দুপুর ও রাতে—দিনে দুইবার খাবার খান তিনি। তাঁর নিয়মিত খাবারের তালিকায় থাকে স্প্রাউটস, গ্রিলড চিকেন, ব্রকলি ও ডাল। তবে ভালোবাসা দিয়ে কেউ বিরিয়ানি, রুটি, পরোটা কিংবা লাচ্ছি খাওয়ালে সেগুলো ফিরিয়ে দেন না বলেও জানিয়েছিলেন শাহরুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন