শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা

    ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। আর একই মানের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৪৯ টাকা।

    বাজুসের ঘোষণা অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে নির্ধারিত দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

    নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। এর আগে টানা তিন দফায় দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় প্রতি ভরি সোনার দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।

    বাজুসের সর্বশেষ দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকায়। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

    রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে আলাদা দাম নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন