শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২০ বছর আগে ‘রামায়ণ’ সিনেমা থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন কারণ

    ২০ বছর আগে ‘রামায়ণ’ সিনেমা থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান জানিয়েছেন, প্রায় দুই দশক আগে ‘রামায়ণ’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন তাঁরা। এমনকি ছবিটি ঘোষণাও করা হয়েছিল। তবে সংবাদমাধ্যমের একটি ঘটনা তাঁদের সেই পরিকল্পনা থেকে সরে আসতে প্রভাবিত করে। সম্প্রতি নিজের মুখেই পুরোনো সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা।

    শুক্রবার (৬ নভেম্বর) নিজের নতুন ছবি ‘মাতৃভূমি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘রামায়ণ’ নিয়ে কথা বলেন সালমান। এ সময় ছবিটির বিপুল বাজেট ও উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) নিয়ে অতিরিক্ত আলোচনার সমালোচনা করেন তিনি। তাঁর মতে, নির্মাণব্যয় কিংবা প্রযুক্তিগত আয়োজনের চেয়ে ‘রামায়ণ’-এর গল্প ও চরিত্রগুলো বেশি গুরুত্ব পাওয়া উচিত।

    সালমান বলেন, ‘আমার মনে হয়, রামায়ণ নিয়ে আলোচনা হওয়া উচিত রামায়ণকে ঘিরেই, এর ভিএফএক্স কিংবা নির্মাণব্যয় নিয়ে নয়। ৪ হাজার কোটি রুপি খরচ, ভিএফএক্স—এসব নিয়ে যে আলোচনা চলছে, তা আমার কাছে ঠিক মনে হয় না। রামায়ণ নিয়ে আলোচনা হওয়া উচিত এর চরিত্রগুলোকে কেন্দ্র করে—রাম, রাবণ, সীতা এবং এর ধর্মীয় গ্রন্থের বিষয়বস্তু নিয়ে।’

    এদিকে ভগবান রামের আদর্শ ও গুণাবলির সঙ্গে নিজের নতুন ছবি ‘মাতৃভূমি’র চরিত্রের মিল খুঁজে পেয়েছেন এই অভিনেতা। ‘রামায়ণ’-এর কাছাকাছি সময়ে ছবিটি মুক্তি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাম ছিলেন আদর্শ স্বামী, পুত্র, পিতা ও ভাই। পাশাপাশি তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ যোদ্ধা। তাঁর নতুন ছবির চরিত্রটির মধ্যেও এসব গুণের প্রতিফলন রয়েছে বলে মনে করেন সালমান।

    অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের দুই দশক আগের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। সালমান জানান, প্রায় ২০ বছর আগে তাঁরা ‘রামায়ণ’ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ছবিটির ঘোষণা দেওয়ার পর এক রাতে তিনি ও তাঁর ভাই একটি জায়গা থেকে বের হচ্ছিলেন। সে সময় কয়েকজন সংবাদকর্মী তাঁদের ছবি তোলেন। কিন্তু পরে প্রকাশিত ছবিতে দুজনের মাথায় মুকুট বসিয়ে দেওয়া হয়। প্রতিবেদনে তাঁদের একজনকে রাম এবং অন্যজনকে লক্ষ্মণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

    ঘটনাটি স্মরণ করে সালমান বলেন, ‘২০ বছর আগে আমরা রামায়ণ নিয়ে একটি ছবি করার পরিকল্পনা করেছিলাম। ছবিটি ঘোষণার পর গভীর রাতে আমি ও আমার ভাই একটি জায়গা থেকে বের হচ্ছিলাম। তখন আগের প্রজন্মের সংবাদমাধ্যমের সাংবাদিকেরা আমাদের ছবি তুলেছিলেন। কিন্তু তারা আমাদের দুজনের মাথায় দুটি মুকুট বসিয়ে দিয়েছিলেন। শিরোনাম করেছিলেন, “ইনিই আমাদের রাম, আর ইনিই লক্ষ্মণ।” এরপর আমরা সেখানেই ছবিটির পরিকল্পনা বাদ দিয়ে দিই।’

    উল্লেখ্য, সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’ আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ছবিটি ২০ নভেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও ভিএফএক্সের কাজ বাকি থাকায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন