শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরবাদ’ সিনেমার নির্মাতার সাথে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

    বরবাদ’ সিনেমার নির্মাতার সাথে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি বা অস্বীকৃতি না দিলেও গুঞ্জনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন অভিনেত্রী।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন দীঘি। তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের আলোচনা নিয়ে জানতে চাইলে অভিনেত্রী জানান, এসব বিষয় নিয়ে তিনি খুব একটা ভাবেন না। গুঞ্জন ছড়ানোকে অস্বাভাবিক বলেও মনে করেন না তিনি।

    দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

    অভিনেত্রীর মতে, পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক। তবে প্রতিটি গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানানো বা নিজের অবস্থান পরিষ্কার করার প্রয়োজন মনে করেন না তিনি। এ ধরনের আলোচনা নিয়ে অযথা সময় ব্যয় করতেও আগ্রহী নন দীঘি।

    মেহেদী হাসানের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়াসহ অনেকে। একই সিনেমায় কাজ করার সূত্র ধরেই তাঁদের ঘিরে এই গুঞ্জন ছড়িয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। এ বিষয়ে নির্মাতা মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

    এর আগে ২০২৪ সালে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তখন বিষয়টি নাকচ করে তিনি জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি তাঁর বন্ধু মাত্র।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন