শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর

    ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার পর ‘হাবিবি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি (প্যাক) গঠন করেছেন আব্দুল এল-সায়েদ। রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ ও ব্যয়ের জন্য এ ধরনের কমিটি গঠন করা হয়।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘হাবিবি প্যাক’ এল-সায়েদের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি লিডারশিপ প্যাক। এ ধরনের কমিটি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচার তহবিল থেকে আলাদা।

    ‘হাবিবি’ আরবি শব্দ। এর অর্থ ‘আমার প্রিয়’ বা ‘আমার প্রিয়জন’। নির্বাচনী প্রচারের সময় শব্দটি বিভিন্ন বক্তব্যে ব্যবহার করেছেন এল-সায়েদ। এমনকি জয়ের ভাষণেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ‘হাবিবি’ বলে সম্বোধন করেন তিনি।

    ওই ভাষণে ভান্সকে উদ্দেশ করে এল-সায়েদ বলেন, “জেডি, হাবিবি, অত্যন্ত আনন্দের বিষয় হলো, সাংবিধানিকভাবে আগামী জানুয়ারিতে আমাকে শপথ পড়ানোর জন্য আপনি বাধ্য।”

    মিসরীয় অভিবাসীদের সন্তান আব্দুল এল-সায়েদ গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন।

    নির্বাচনের আগে এল-সায়েদকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁরা তাঁকে ‘জিহাদি’ বলেও আখ্যা দেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    জয়ের পর ভান্সকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যে এল-সায়েদ মূলত নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে করা সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্যের তাৎপর্য হলো, যিনি নির্বাচনের আগে তাঁকে নিয়ে এত সমালোচনা করেছেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সেই ভান্সকেই এখন তাঁর শপথ পড়াতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন