শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকোট

    ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকোট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে তাকে এ দায়িত্ব দিয়েছেন।

    গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে সরকার গঠনের প্রশ্নে আরব দলগুলোর সমর্থন আইজেনকোটের পক্ষে যাওয়ায় তাকে প্রথমে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

    বিবিসির রোববার (৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

    দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময় এসেছে। এ দায়িত্ব পালনে নিজেদের যোগ্য করে তুলতে তিনি ও তাঁর সহকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।

    নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নতুন সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেতানিয়াহু ও আইজেনকোট—দুজনকেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন এসেছে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছে ৪৬টি আসন।

    তবে আরব দলগুলোর সমর্থন থাকলেও তাদের সঙ্গে সরাসরি জোট গঠনে এখন পর্যন্ত অনীহা দেখিয়েছেন আইজেনকোট। তাঁর জোটের কয়েকটি ইহুদিবাদী দলও আরব দলগুলোর সঙ্গে একত্রে সরকার গঠনে আপত্তি জানিয়েছে। এ অবস্থায় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইজেনকোটের জোট।

    আরব দলগুলোর সমর্থন নিশ্চিত করতে পারলে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আইজেনকোটের জন্য সহজ হবে। তবে শেষ পর্যন্ত কোন দলগুলোর সমর্থনে নতুন সরকার গঠিত হবে, তা নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে।

    সূত্র: বিবিসি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন