শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অনুষ্ঠান শেষে হামলার মুখে পড়ার অভিযোগ পরীমনির, ফোন দেন থানায়

    অনুষ্ঠান শেষে হামলার মুখে পড়ার অভিযোগ পরীমনির, ফোন দেন থানায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় হামলা ও গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী পরীমনি। এ ঘটনায় নিজের নিরাপত্তার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য শিল্পী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন পরীমনি। তিনি জানান, গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে পারফর্ম করেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় একদল মানুষের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।

    লাইভে পরীমনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিল বলে দাবি করেন অভিনেত্রী। ঘটনার সময় তিনি অনুষ্ঠানের ব্যাকস্টেজে অবস্থান করছিলেন।

    পরীমনির অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। অনুষ্ঠানের স্টলও ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি। তাঁর প্রশ্ন, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও হেনস্তার শিকার শিল্পীদের দায় কে নেবে?

    সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সঙ্গে পরীমনির বিরোধ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তাঁর বিরোধের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের একটি অংশ তাঁকে বয়কটের ডাকও দিয়েছেন।

    ফেসবুক লাইভে সেই বিরোধের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, তাঁর প্রতি কারও ক্ষোভ থাকলে সরাসরি তাঁর সঙ্গে আলোচনা করা উচিত। অনুষ্ঠানে পারফরম্যান্স শেষ করে বের হওয়ার সময়ই তাঁর গাড়িতে হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কার, সেই প্রশ্নও তোলেন অভিনেত্রী।

    তবে এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন